‼️ উসমানী খেলাফতবিরোধী বয়ান বদলাল সিরিয়ার পাঠ্যবই।
উসমানী খেলাফতের বিরুদ্ধে আরব বিদ্রোহের ইতিহাস বর্ণনায় পরিবর্তন এনেছে সিরিয়ার নতুন সরকার।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন স্কুলের পাঠ্যবইয়ে ১৯১৬–১৯১… See more‼️ উসমানী খেলাফতবিরোধী বয়ান বদলাল সিরিয়ার পাঠ্যবই।
উসমানী খেলাফতের বিরুদ্ধে আরব বিদ্রোহের ইতিহাস বর্ণনায় পরিবর্তন এনেছে সিরিয়ার নতুন সরকার।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন স্কুলের পাঠ্যবইয়ে ১৯১৬–১৯১৮ সালের আরব বিদ্রোহকে উপস্থাপনের ভাষা বদলে দেওয়া হয়েছে।
আল-শারার নতুন সরকারের আমলে প্রকাশিত এই সংস্করণে ‘মহান আরব বিদ্রোহ’ নামটি বাদ দেওয়া হয়েছে এবং উসমানীয় শাসনের বিরুদ্ধে ব্যবহৃত তুর্কিবিরোধী ভাষা নরম করা হয়েছে।
বাশার আল-আসাদ সরকারের আমলের ২০১৭–১৮ সালের পাঠ্যবইয়ে শরিফ হুসাইনের নেতৃত্বাধীন বিদ্রোহের লক্ষ্য হিসেবে ‘উসমানীয় দখলদারত্ব ও ইউনিয়নিস্ট তুর্কিদের শাসন থেকে আরব ভূখণ্ডকে মুক্ত করার’ কথা বলা হয়েছিল। কিন্তু নতুন বইয়ে ঘটনাটিকে ‘হুসাইন বিন আলীর বিদ্রোহ আন্দোলন’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এর উদ্দেশ্য ছিল ‘আরব ভূখণ্ডকে উসমানীয় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা’।
এ ছাড়া পুরোনো পাঠ্যবইয়ে তুর্কিদের ‘অবিচার’ থেকে জনগণকে মুক্ত করার কথা থাকলেও নতুন সংস্করণে বলা হয়েছে, বিদ্রোহের লক্ষ্য ছিল ‘অঞ্চলটি থেকে উসমানীয়দের দূর করা’।
অর্থাৎ, উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের বর্ণনায় নতুন সরকার আগের তুলনায় অনেক বেশি সংযত ভাষা ব্যবহার করেছে।
#MiddleEast#syria#usmaniya#assidqnews#news
সিরিয়ার স্কুলের নতুন পাঠ্য বইতে জিহাদ, ফিদায়িন, মুসলিম উম্মাহ, শহীদ, ইসলামী মূল্যবোধ, বিয়ে ও হিজাবের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি পাঠ্যবইয়ে ফিলিস্তিনের ইন্তিফাদা, প্রতিরোধ আন্দোলন … See moreসিরিয়ার স্কুলের নতুন পাঠ্য বইতে জিহাদ, ফিদায়িন, মুসলিম উম্মাহ, শহীদ, ইসলামী মূল্যবোধ, বিয়ে ও হিজাবের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাশাপাশি পাঠ্যবইয়ে ফিলিস্তিনের ইন্তিফাদা, প্রতিরোধ আন্দোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিষয়েও বিস্তারিত আলোচনা রাখা হয়েছে।
#Syria#assidqnews#news
সিরিয়ার নতুন তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, শিক্ষার লক্ষ্য শিশুদের ‘দেশের সেবা’ করার জন্য প্রস্তুত করা নয়; বরং ‘ধর্ম ও উম্মাহর সেবা’ করার জন্য গড়ে তোলা। এখানে উম্ম… See moreসিরিয়ার নতুন তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, শিক্ষার লক্ষ্য শিশুদের ‘দেশের সেবা’ করার জন্য প্রস্তুত করা নয়; বরং ‘ধর্ম ও উম্মাহর সেবা’ করার জন্য গড়ে তোলা। এখানে উম্মাহ বলতে সামগ্রিক মুসলিম জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে।
আবার ষষ্ঠ শ্রেণির একটি পাঠে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে, ‘বিশ্বাসঘাতকতা ও পেছন থেকে ছুরি মারা ইহুদিদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে।’
#Syria#assidqnews#news
Log In to leave a comment.