Type to search...
Back to Feed Post Details
Avatar

‼️ উসমানী খেলাফতবিরোধী বয়ান বদলাল সিরিয়ার পাঠ্যবই। উসমানী খেলাফতের বিরুদ্ধে আরব বিদ্রোহের ইতিহাস বর্ণনায় পরিবর্তন এনেছে সিরিয়ার নতুন সরকার। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নতুন স্কুলের পাঠ্যবইয়ে ১৯১৬–১৯১৮ সালের আরব বিদ্রোহকে উপস্থাপনের ভাষা বদলে দেওয়া হয়েছে। আল-শারার নতুন সরকারের আমলে প্রকাশিত এই সংস্করণে ‘মহান আরব বিদ্রোহ’ নামটি বাদ দেওয়া হয়েছে এবং উসমানীয় শাসনের বিরুদ্ধে ব্যবহৃত তুর্কিবিরোধী ভাষা নরম করা হয়েছে। বাশার আল-আসাদ সরকারের আমলের ২০১৭–১৮ সালের পাঠ্যবইয়ে শরিফ হুসাইনের নেতৃত্বাধীন বিদ্রোহের লক্ষ্য হিসেবে ‘উসমানীয় দখলদারত্ব ও ইউনিয়নিস্ট তুর্কিদের শাসন থেকে আরব ভূখণ্ডকে মুক্ত করার’ কথা বলা হয়েছিল। কিন্তু নতুন বইয়ে ঘটনাটিকে ‘হুসাইন বিন আলীর বিদ্রোহ আন্দোলন’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এর উদ্দেশ্য ছিল ‘আরব ভূখণ্ডকে উসমানীয় রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা’। এ ছাড়া পুরোনো পাঠ্যবইয়ে তুর্কিদের ‘অবিচার’ থেকে জনগণকে মুক্ত করার কথা থাকলেও নতুন সংস্করণে বলা হয়েছে, বিদ্রোহের লক্ষ্য ছিল ‘অঞ্চলটি থেকে উসমানীয়দের দূর করা’। অর্থাৎ, উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহের বর্ণনায় নতুন সরকার আগের তুলনায় অনেক বেশি সংযত ভাষা ব্যবহার করেছে। #MiddleEast #syria #usmaniya #assidqnews #news

Post Image
9 Likes 0 Comments 74 Views

Discussion (0)

Please sign in to join the conversation.
Loading comments...
Avatar
Username
Just now
Viewed by 0
Tap to select a photo JPG or PNG, up to 2MB