Type to search...
Back to Feed Post Details
Avatar

📌 গাজায় ২০ হাজারের বেশি শিশু নিহত, এতিম ৬০ হাজার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৬০ হাজার শিশু তাদের মা, বাবা কিংবা উভয়কেই হারিয়ে এতিম হয়ে পড়েছে। এই যুদ্ধে শিশুদের শৈশব কেড়ে নেওয়ার পাশাপাশি অসংখ্য পরিবারকে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। যেসব মানুষের স্নেহ, ভালোবাসা ও হাত ধরে শিশুদের বেড়ে ওঠার কথা, তাদের হারিয়ে হাজার হাজার শিশু এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এরই মধ্যে এগিয়ে আসছে শীতকাল। বাস্তুচ্যুতি, চরম দুর্দশা ও মানবেতর জীবনযাপনের কারণে এসব এতিম শিশুর বেঁচে থাকাও কঠিন হয়ে উঠছে। নিরাপদ আশ্রয় ও মৌলিক সুযোগ-সুবিধার সংকটের মধ্যে শীতের তীব্রতা তাদের জীবনধারণের সম্ভাবনাকেও আরও হুমকির মুখে ফেলছে। #gaza #assidqnews #news

Post Image
13 Likes 2 Comments 106 Views

Discussion (0)

Please sign in to join the conversation.
Loading comments...
Avatar
Username
Just now
Viewed by 0
Tap to select a photo JPG or PNG, up to 2MB