Type to search...
Back to Feed Post Details
Avatar

📌 উচ্ছেদের মুখে ৪৭ ফিলিস্তিনি পরিবার। ➡️ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে রাস আল-আহমার এলাকাটি টানা ২৭ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এলাকাটির সঙ্গে আশপাশের যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দিয়ে সেখানকার ৪৭টি ফিলিস্তিনি পরিবারকে ২৪ ঘন্টার মধ্যে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। ➡️ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা 'আল-বায়দার এর প্রধান হাসান জানান, দীর্ঘ সড়ক অবরোধের কারণে এই ফিলিস্তিনি পরিবারগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ➡️ উল্লেখ্য, গত তিন বছর ধরে এলাকাটিতে বিধিনিষেধ ক্রমাগত বাড়াতে থাকে ইসরায়েল। আর সম্প্রতি তা মারাত্মক রূপ নেয়। গত সেপ্টেম্বর ওই এলাকায় চলাচলের জন্য কেবল একটি পথ বাকি ছিল সেটিও পরিখা খনন করে বন্ধ করে দেয় তারা , ফলে সম্পূর্ণ অঞ্চলটিই অবরুদ্ধ হয়ে পড়ে। ➡️ ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ১৪ হাজার ৭৪২টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। এসব হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ## নিয়মিত আপডেট পেতে ফলো করে সাথে থাকুন। #middleeast #assidqnews #news #Palestine

Post Image
10 Likes 3 Comments 81 Views

Discussion (0)

Please sign in to join the conversation.
Loading comments...
Avatar
Username
Just now
Viewed by 0
Tap to select a photo JPG or PNG, up to 2MB